No title

 ইন্টারনেট ঠিক হতে কতো দিন লাগবে জানালো বিআইএসপিএ

চ্যানেল 24 ডেস্ক

প্রকাশিত : ১৬:১৮, ২৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৬:১৯, ২৭ অক্টোবর ২০২৩

ইন্টারনেট ঠিক হতে কতো দিন লাগবে জানালো বিআইএসপিএX

ছবি : সংগৃহীত

মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় যে বিঘ্ন ঘটেছে, তা ঠিক হতে এক সপ্তাহ লাগতে পারে। বিআইএসপিএ জানায়, ভবনটিতে প্রবেশ করে ডেটা সেন্টার চালু করতে পারলে ইন্টারনেট সেবা দ্রুতই মোটামুটি স্বাভাবিক করা সম্ভব হবে। কিন্তু তাদের ভবনটিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

Pause

Unmute

Close PlayerUnibots.in

শুক্রবার ( ২৭ অক্টোবর ) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব নাজমুল করিম ভূঞা জানান, ইন্টারনেট সেবাদাতাদের কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। কারণ, সেগুলো সুরক্ষিত থাকে। তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও জানা যায়নি।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব বলেন, নিরাপত্তার কারণে ভবনে প্রবেশের অনুমতি না পাওয়ায় ডেটা সেন্টার চালু করা যাচ্ছে না। অন্তত একটা ডেটা সেন্টার চালু করা গেলে ইন্টারনেট আজই আবার স্বাভাবিক হয়ে যাবে। জেনারেটর দিয়ে এখনও ডেটা সেন্টার চালু করা সম্ভব। 

বৃহস্পতিবার বিকেলে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে তিনজনের মৃত্যু হয়। ভবনটিতে শীর্ষস্থানীয় কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয়।

Advertisement

এন

A-AA+

‘আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে পুলিশ’ (ভিডিও)
সুলতান মাহমুদ আরিফ, স্টাফ রিপোর্টারসুলতান মাহমুদ আরিফ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১৬:০৮, ২৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৬:২৩, ২৭ অক্টোবর ২০২৩

‘আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে পুলিশ’ (ভিডিও)X
ফাইল ছবি

ঢাকায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আগামীকাল। এছাড়া রয়েছে ছোট ছোট দলের কর্মসূচিও। 

শনিবার (২৮ অক্টোবর) ঘিরে যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবেন পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে এসব বলেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান।

তিনি আরও বলেন, সমাবেশের অনুমতি ছাড়া কোন দলের সমবেত হওয়ার সুযোগ নেই, কেউ রাস্তায় অবস্থান করলে আইনগত ব্যবস্থা নেয়া।

এসময় বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চাপ কিংবা কড়াকড়ি রয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, সমাবেশকে ঘিরে কোন রকম চাপে নেই প্রশাসন। অনুমতি ছাড়া কোন সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে তল্লাশি, চেকপোস্ট আর সন্দেহভাজনদের জিজ্ঞাসা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) গণমাধ্যমকে বলেন, এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেয়া হয়নি। শুক্রবার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।

Advertisement
একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ।

এফএইচ

 আরো পড়ুন  

ফখরুল কি বললো সেটা বিষয় নয়, নির্বাচন হয়ে যাবে : কাদের

সমাবেশ ঘিরে ঢাকায় দেড় হাজারের বেশি র‌্যাব মোতায়েন, চলছে তল্লাশি

দুই দলকে সমাবেশের স্থান কখন জানানো হবে জানালেন ডিবি প্রধান হারুন
দুই দলকে সমাবেশের স্থান কখন জানানো হবে জানালেন ডিবি প্রধান হারুন.

Previous Post Next Post